
অবসর নিচ্ছেন জেমস অ্যান্ডারসনছবি: X
Published on
:
1 min read
পেশাদার ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। ২০২৭ মরশুমে তাঁকে আর নতুন চুক্তি দিতে রাজি হয়নি কাউন্টি ক্রিকেটের ক্লাব ল্যাঙ্কাশায়ার। ফলে ৪৪ বছর বয়সে ক্রিকেটজীবনে ইতি টানার পথে হাঁটছেন তিনি। ২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে ছোটবেলার ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছিলেন অ্যান্ডারসন। দলের অধিনায়কত্বও সামলান। তবে এ বার বল হাতে আর দেখা যাবে না এই পেসারকে।
