সংক্রামক ব্যাধি হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে সাতজন শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ গেছে চারজনের।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন এবং একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮১২ জন।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
