চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকায় ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় ট্রাকের চালক মো. রুহুল আমিনকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১টা ৫০ মিনিটের দিকে নগরের ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীতে ৪৩৮ ডিটি রোডে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি দক্ষিণ বিভাগের স্পেশাল টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। ডিবি পুলিশ জানায়, রাত ১২টা ২০ মিনিটের দিকে তারা জানতে পারে, কক্সবাজার থেকে একটি ট্রাকে মাদক নিয়ে কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মনসুরাবাদ এলাকায় চেকপোস্ট বসানো হয়।
বিজ্ঞাপন
পরে রাত ১টা ৫০ মিনিটের দিকে সন্দেহভাজন ট্রাকটি সেখানে পৌঁছালে সেটি আটক করা হয়। ট্রাকের চালক রুহুল আমিনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি চেম্বারে ইয়াবা থাকার কথা জানান। পরে তার দেখানো ও বের করে দেওয়া মতে সেখান থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার রুহুল আমিন পাবনা জেলার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত সোহরাব আলী এবং মায়ের নাম আছিয়া বেগম।
অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত যশোর-ট-১১-২৫৬৩ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এমআরএএইচ/এসএনআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
