বকশীগঞ্জ সীমান্তে ইয়াবা ও হেরোইনসহ যুবক আটক
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
- প্রকাশকালঃ মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তবর্তী ধানুয়া কামালপুর এলাকায় ভারতীয় ইয়াবা ও হেরোইনসহ মিজানুর রহমান অপূর্ব (২০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) ৩৫ বিজিবি ব্যাটালিয়নের ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। আটক মিজানুর রহমান অপূর্ব বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ডাকপাড়া গ্রামের মৃত আজিবরের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের ১০৮৩ নম্বর পিলার থেকে আনুমানিক এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে ধানুয়া কামালপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে ২২টি ভারতীয় ইয়াবা বড়ি ও ০.৩৭ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার ৭২২ টাকা।
পরে জব্দ করা মাদকদ্রব্যসহ আটক যুবককে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করে বিজিবি।
এই বাংলা/এমএস
এই সম্পর্কিত আরো খবর
