শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন ২০২৬ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিগুলোর পর্ষদ লভ্যাংশ ঘোষণ করে।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
যেসব কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে সেগুলো হলো- বাংলাদেশ সাবমেরিন কেবল, বিকন ফার্মাসিউটিক্যালস এবং সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ।
বাংলাদেশ সাবমেরিন কেবল:
কোম্পানিটির পর্ষদ সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪৭.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৩ টাকা ৬১ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০২ টাকা ৩৯ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড আগামী ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
বিকন ফার্মাসিউটিক্যালস:
কোম্পানিটির পর্ষদ সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি ৮ টাকা ৪১ পয়সা মুনাফা করেছে। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৩৫ টাকা ৮৩ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড আগামী ১০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ:
কোম্পানিটির পর্ষদ সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি ৭৫ পয়সা মুনাফা করেছে। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৭ টাকা ২ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড আগামী ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
