কুড়িগ্রামের রৌমারীতে রাতের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল বিদেশি মদসহ মো. মোন্নাফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে রৌমারী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার মোন্নাফ হোসেন রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চর ইটালুকান্দা গ্রামের মৃত কদম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলীর নেতৃত্বে এসআই নুরুল আমিন, এসআই বিল্লাল হোসেন, এসআই নুর আলম মণ্ডল, এএসআই মেহেদী হাসান ও এএসআই সোহেল রানাসহ পুলিশের একটি দল রাতের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেপ্তার ব্যক্তির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাক্ষীদের উপস্থিতিতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
রৌমারী থানার ওসি কাওছার আলী বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও বিপন্ন করে। মাদকের উৎস, সরবরাহপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
The post রৌমারীতে ইয়াবা ও বিদেশি মদসহ একজন গ্রেপ্তার appeared first on ভোরের চেতনা.
