আজকাল ওয়েবডেস্ক: একটি বার্বি পুতুলের প্যাকেজিং ঘিরে সম্প্রতি ব্যাপক চাঞ্চল্য। পুতুলের বাক্স নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এক ক্রেতার দাবি, বাক্সের গায়ে দর্শকদের হাত তোলার ভঙ্গিটি হুবহু 'নাৎসি স্যালুটের' মতো।
আমেরিকার একটি দোকানে মেটেল সংস্থার জিমন্যাস্টিকস থিমের ওই পুতুলটি দেখেন আনা এলিজাবেথ নামের এক টিকটক ক্রিয়েটার। একটি ভিডিওতে তিনি দেখান, ব্যাকগ্রাউন্ডের নীল রঙের কিছু মানুষের তোলা হাতগুলো নাৎসি অভিবাদনের সঙ্গে মিলছে।
এরপরপরই শুরু হয় বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় শিশুদের খেলনার বাক্সে এমন ছবি কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন তোলেন এক নেটিজেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শোরগোল পড়ে যায়।
https://www.youtube.com/watch?v=niKbkoeEkKI
এ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তবে অন্য নেটিজেনদের একাংশ একে নিছক খেলা দেখার সময় দর্শকের স্বাভাবিক ভঙ্গি বলেই উড়িয়ে দিয়েছেন। তাদের মতে, অকারণে সামান্য বিষয়কে টেনে বড় করা হচ্ছে।
