নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটির কোল্ড চেইন বিজনেস বিভাগ সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৪ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে স্কয়ার ফুডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: সেলস অফিসার
বিভাগ: কোল্ড চেইন বিজনেস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ
অন্যান্য যোগ্যতা: অর্ডার সংগ্রহ করা এবং ডিস্ট্রিবিউটরের জনবলের মাধ্যমে তা সরবরাহ নিশ্চিত করায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬