লালাখাল বাংলাদেশের সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত একটি জনপ্রিয় প্রাকৃতিক পর্যটনকেন্দ্র। সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এর অবস্থান। ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন সারি নদীর পানি এখানে এসে স্বচ্ছ নীল আর সবুজ রং ধারণ করে। এখানে সারা বছরই নৌকায় করে ঘুরতে আসেন দর্শনার্থীরা। তবে বর্ষার শেষে বা শুষ্ক মৌসুমে শুরুতে লালাখালের পানির রং, স্বচ্ছতা যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। দর্শনার্থীদের আনাগোনা বেড়ে যায় বহুগুণ। ছবিগুলো সম্প্রতি তোলা।