রুমকি গঙ্গোপাধ্যায়Ei Samay
Published on
:
1 min read
দুর্গাপুজো উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বাচিক শিল্পী রুমকি গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে শোনা গেল বেশ কিছু কবিতা। কখনও শব্দের মাধুর্য, কখনও আবেগের গভীরতা, আবার কখনও উচ্চারণের দৃঢ়তায় তাঁর পরিবেশনা শ্রোতাদের মন ছুঁয়ে যায়। উৎসবের আনন্দের সঙ্গে কবিতার এই মেলবন্ধন অনুষ্ঠানটিকে করে তুলেছিল আরও প্রাণবন্ত ও উপভোগ্য।
আসলে আবৃত্তি শুধুমাত্র কবিতার পঙ্ক্তি উচ্চারণ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে অনুভব, উপলব্ধি, শব্দের যথাযথ প্রয়োগ এবং কণ্ঠের সূক্ষ্ম ওঠানামা। কবিতার প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা আবেগকে শ্রোতার হৃদয়ে পৌঁছে দেওয়াই একজন প্রকৃত বাচিকশিল্পীর সার্থকতা। শ্রোতারা অনেকেই মনে করেন, রুমকির শিল্পীসত্তার অন্যতম আকর্ষণও সেখানেই।
শব্দের মধ্যে দিয়ে অনুভূতির এক নিজস্ব জগৎ তৈরি করা। রুমকির গড়ে তোলা আবৃত্তি সংস্থার আয়োজন, আন্তরিকতা এবং প্রতিটি পরিবেশনার প্রতি যত্ন প্রশংসার দাবি রাখে। দুর্গাপুজোর আহবে এই অনুষ্ঠান যেন আরও একবার মনে করিয়ে দেয় উৎসবের আসল প্রাণ লুকিয়ে থাকে মানুষের মিলনে, শিল্প-সংস্কৃতির চর্চায় এবং হৃদয়ের সঙ্গে হৃদয়ের সংযোগে।
