সংবাদ · আন্তর্জাতিক
১৪৯ বছরের টেস্ট ইতিহাসে স্টার্কের বিশ্বরেকর্ড
২২/১০/২০২৬

ক্রিকেটের বাইশ গজের দীর্ঘ ও অভিজাত ইতিহাসে এমন কিছু কীর্তি থাকে, যা তৈরি হতে অপেক্ষা করতে হয় যুগের পর যুগ। টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে তেমনই এক ঐতিহাসিক ও বিরল মাইলফলক স্পর্শ করলেন অস্ট্রেলিয়ার তারকা বাঁহাতি স্পিডস্টার মিচেল স্টার্ক। ভাঙলেন একাধিক বিশ্বরেকর্ড।দক্ষিণ আফ্রিকার গেবেখায় আয়োজিত টেস্টের তৃতীয় দিনে প্রোটিয়া ব্যাটার উইয়ান মুল্ডারকে সাজঘরে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের ৪৫০তম উইকেট শিকার করেন ৩৬ বছর বয়সী এই পেসার। এই অর্জনের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটের টেস্ট ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৪৫০ উইকেটের অনন্য উচ্চতায় পৌঁছানোর বিশ্বরেকর্ড গড়লেন স্টার্ক।বাঁহাতি বোলারদের তালিকায় এর আগে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার রঙ্গনা হেরাথ (৪৩৩ উইকেট) এবং পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম (৪১৪ উইকেট)। তাদের সবাইকে ছাড়িয়ে এক নতুন চূড়ায় উঠলেন এই অজি পেসার।কেবল বাঁহাতি হিসেবেই নয়, বলের হিসেবে টেস্টে সবচেয়ে দ্রুততম ৪৫০ উইকেট নেওয়ার নতুন নজিরও এখন স্টার্কের দখলে। ৪৫০ উইকেটের ক্লাবে পৌঁছাতে স্টার্ককে বল করতে হয়েছে ২০,৫৭৭টি। এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন অজি পেস কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার রেকর্ড (২৩,৪৭৪ বল)। অর্থাৎ ম্যাকগ্রার চেয়ে ২,৮৯৭টি কম বল খরচ করেই এই দ্রুততম মাইলফলক স্পর্শ করার বিশ্বরেকর্ড গড়েন স্টার্ক।অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসেও ৪৫০ বা তার বেশি উইকেট শিকারির সংখ্যা খুবই সীমিত। এর আগে অজিদের হয়ে কেবল তিন স্পিন ও পেস লিজেন্ড-শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও নাথান লায়ন এই অভিজাত ক্লাবে প্রবেশ করতে পেরেছিলেন। চতুর্থ অস্ট্রেলিয়ান বোলার হিসেবে সেই ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করলেন মিচেল স্টার্ক।/
মূল প্রতিবেদনে যান ↗