অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বৈরী আবহাওয়ার মধ্যেও পূর্বনির্ধারিত ভাষণ দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য বজ্রঝড়ের আশঙ্কায় ওয়াশিংটনের ন্যাশনাল মল থেকে হাজারো মানুষকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হলেও আয়োজকরা জানিয়েছেন, নির্ধারিত সময়েই ভাষণ অনুষ্ঠিত হবে।
প্রচণ্ড গরম ও প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানস্থলে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলেও অনেক সমর্থক সেখানে অবস্থান করেন। ভাষণের পর প্রায় ৪০ মিনিটের আতশবাজির আয়োজন রাখা হয়েছে, যা স্বাধীনতা দিবসের অন্যতম প্রধান আকর্ষণ।
ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, ‘যা–ই ঘটুক’ তিনি ভাষণ দেবেন। স্বাধীনতা দিবসের এ আয়োজনকে ইতিহাসের অন্যতম বৃহৎ উদ্যাপন হিসেবে তুলে ধরা হচ্ছে।
