পিরোজপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফজরের নামাজের পর আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামী শনিবার (১৭ অক্টোবর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। জেলার বেকুটিয়া সেতুর পশ্চিম পাশে কঁচা নদীর তীরবর্তী মাঠে তাবলিগ জামাতের নিজামুদ্দীন বিশ্ব মারকাজের সাদপন্থীদের তত্ত্বাবধানে এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা অংশ নিচ্ছেন।... বিস্তারিত
