ডিএসইতে ফের লেনদেনের শীর্ষে ইভেন্স টেক্সটাইল
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইভেন্স টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৯ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের ৯ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার টাকার। ৯ কোটি ১৮ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মতিন স্পিনিং লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে: সোনালী আঁশ, ইসলামী ইন্স্যুরেন্স, এপেক্স স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল , প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিটি ব্যাংক ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স।


