নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দৈনিক কালের সমাজ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার উদ্ধবগঞ্জ বাজার এলাকায় সেবাজের কার্যালয়ে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার মধ্য দিয়ে পত্রিকাটির নবম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।
পত্রিকাটির সোনারগাঁ উপজেলা প্রতিনিধি মো. অহিদুল্লাহর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান ও বাবুল হোসেন, সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সামির সরকার সবুজ, সাংবাদিক ফজলে রাব্বি সোহেল, এরশাদ হোসেন, কামরুজ্জামান রানা এবং সেবাজের চেয়ারম্যান সাব্বির হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষের কল্যাণে অবদান রাখে। তারা দৈনিক কালের সমাজ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা পত্রিকাটির নবম বর্ষের যাত্রা সাফল্য ও সমৃদ্ধিতে পূর্ণ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।
বিআলো/আমিনা