আইয়ুব আলী, হোমনা
“ঘর থেকেই শুরু করি,দূর্যোগ সহনশীল দেশ গড়ি”- এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার রেলি ও মহড়া শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন এর সভাপতিত্বে ওসি টমাস বড়ুয়া, পিআইও মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা চেয়ারম্যান, সহ-সভাপতি সাইদুল হাসান শাহীন ও নির্বাহী সদস্য হানিফ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষে দূর্যাগ ও ত্রান মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় উপজেলার ৫০ টি মন্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণের কাগজ হিন্দু নেতৃবৃন্দের মাঝে বিতরণ করেন প্রধান অতিথি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপিসহ অন্যান্য অতিথিগন ।

