রাঙামাটির বিলাইছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মহাষ্টমী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় বিলাইছড়ি বাজার সার্বজনীন করুণাময়ী কালী মন্দির প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে উদ্বোধন করেন বিলাইছড়ি সেনা জোনের ৩২ বীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন সেনা জোনের উপ-অধিনায়ক মোহাম্মদ ফখরুল আবেদীন, পিএসসি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমাণ গনি, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম ফকির, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, পূজা উদযাপন কমিটির সভাপতি রুবেল দাস এবং বিলাইছড়ি বাজার সার্বজনীন করুণাময়ী কালী মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি প্রদীপ দাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি রুপন কান্তি দে।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রাঙামাটি সাংসদ প্রতিনিধি জাফর আহাম্মদ, সাংসদ প্রতিনিধি ধনমনি চাকমা, ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা, উপজেলা যুবদলের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক শান্তিরায় চাকমাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন।
অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে সেনা জোন কমান্ডার কেক উপহার দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রুবেল বড়ুয়া ও সুমি চক্রবর্তী। অনুষ্ঠান চলাকালে ধর্মীয় সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়েছে।
