Published on
:
2 min read
দুর্গাপুজো মানেই প্যান্ডেল হপিং, বন্ধুদের সঙ্গে আড্ডা, পরিবারের সঙ্গে সময় কাটানো আর পছন্দের খাবারে জমিয়ে রসনাতৃপ্তি। পুজোর রাতে ঠাকুর দেখার শেষে চিনা খাবারের স্বাদে জমে উঠুক খাওয়াদাওয়া। সেই আমেজেই উৎসবের মরশুমে বিশেষ আয়োজন নিয়ে হাজির ‘চাউম্যান’।
১৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত কলকাতা-সহ বেঙ্গালুরু, দিল্লি-এনসিআর, হায়দরাবাদ, চেন্নাই ও মুম্বইয়ের রেস্তোরাঁগুলি খোলা থাকবে মধ্যরাত পর্যন্ত। ফলে প্যান্ডেলে ঘুরতে-ঘুরতে রাত বাড়লেও পছন্দের খাবার খুঁজতে আর সমস্যা হবে না। উৎসবের দিনগুলিতে থাকছে একাধিক আকর্ষণীয় অফারও।
Ei Samay
মেনুতেও রয়েছে রসনাবিলাসের নানা আয়োজন। মাটন মোমো, কলকাতা স্টাইল চিলি চিকেন, ড্রামস অফ হেভেন, পেপার গার্লিক প্রন, জায়ান্ট টাইগার প্রনস এবং শেজ়ওয়ান অরেঞ্জ রোস্টেড পর্কের মতো পদ চেখে দেখতে পারেন। সঙ্গে থাকছে স্পেশাল নুডলস ও কলকাতা স্টাইল মিক্সড রাইস। শেষপাতে দারুণ সঙ্গী হতে পারে আইসক্রিম সহযোগে দারসান কিংবা ব্রাউনি।
Ei Samay
সংস্থার তরফ থেকে দেবাদিত্য চৌধুরী বললেন, দুর্গাপুজো শুধু উৎসব নয়, বরং পরিবার ও বন্ধুদের একসঙ্গে সময় কাটানোর উপলক্ষ। দীর্ঘক্ষণ প্যান্ডেলে ঘোরা থেকে শুরু করে রাতের আড্ডায় খাবারও এই উদ্যাপনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। তাই পুজোর ব্যস্ততার মাঝে দ্রুত খাওয়াদাওয়া সারা হোক কিংবা প্রিয়জনদের সঙ্গে আড্ডা আর ডিনার, উৎসবের প্রতিটি মুহূর্তকে সুস্বাদু করে তুলতেই এই বিশেষ আয়োজন রেস্তোরাঁর।