নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
পুজো শেষ হতেই পর্যটকদের ঢল নেমেছে দিঘায়। টানা ছুটিকে কাজে লাগিয়ে বুধবার রাত থেকেই সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। পুজোর দিনগুলিতে ব্যবসা মন্দ হলেও বর্তমানে হোটেল বুকিং প্রায় ৯০ শতাংশে পৌঁছেছে। আগে ছ'দিন ব্যবসা বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছিলেন ব্যবসায়ীরা, তবে পর্যটকদের এই উপচে পড়া ভিড়ে আবারও ভালো ব্যবসার আশা দেখছেন স্থানীয় হোটেল মালিক ও ব্যবসায়ীরা।
