বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তাঁর দাবি, এ সম্পর্কের প্রমাণও রয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে বলে জামায়াত অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, বিরোধী দল জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং এর প্রমাণ আছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে জামায়াত অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী আরও বলেন, আওয়ামী লীগ অপপ্রচার চালায়। তাঁর ভাষায়, দলটির সঙ্গে আরেকটি ‘গুপ্ত দল’ যুক্ত হয়েছে। এই দুই দলের অপপ্রচারের সঙ্গে অন্যরা পেরে উঠবে বলে মনে করেন না তিনি।
এদিকে, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সরকারের আন্তরিকতা ও নিষ্ঠার কথা তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সরকার সফলভাবে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে পেরেছে।
চিকিৎসাসেবা প্রসঙ্গে রিজভী বলেন, কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যান, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
