কালবেলা · অর্থনীতি
নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংক এশিয়ার আর্থিক সাক্ষরতা কর্মশালা
১৭/১০/২০২৬

নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার দক্ষতা বাড়ানো এবং আর্থিক বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘ব্যবসা ব্যবস্থাপনা ও আর্থিক সাক্ষরতা’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি।
সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ার শাখায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংক এশিয়ার হেড অব উইমেন ব্যাংকিং তাজকিরা আহমেদ, হেড অব পে-রোল ব্যাংকিং তৃষা তাকলিমসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিভিন্ন খাতের নারী উদ্যোক্তারা কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় ব্যবসা পরিচালনার মৌলিক বিষয়, আর্থিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন, নগদ অর্থপ্রবাহ ব্যবস্থাপনা, সঞ্চয় এবং ব্যাংকিং সেবা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ব্যবসার প্রয়োজনে বিভিন্ন অর্থায়ন সুবিধা গ্রহণের বিষয়েও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
ব্যাংক এশিয়া নারী উদ্যোক্তাদের আর্থিক সেবায় প্রবেশাধিকার সহজ করা এবং তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। এসব উদ্যোগের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং নারীদের পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠানের টেকসই উন্নয়নকে উৎসাহিত করছে ব্যাংকটি।
মূল প্রতিবেদনে যান ↗