রুপসা উপজেলার সাব-রেজিস্টার অফিসের অস্থায়ী মাস্টার রোল রন শেখের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:১০ এএম
রুপসা উপজেলার সাব-রেজিস্টার অফিসে ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। সরকারি ফি’র বাইরে দলিলের প্রতিটি ধাপে অতিরিক্ত টাকা নানা অজুহাতে ফাইল আটকে রাখা এবং সাধারণ মানুষকে দিনের পর দিন ঘোরানো নিত্যদিনের ঘটনা। ঘুষ দিলেই সকল প্রকার কাজ নিমিষেই হয়ে যায় এই অফিসে।
অভিযোগ রয়েছে, ভূমি অফিসের সাব রেজিস্টার অফিসে খন্ডকালীন ঝাড়ুদার বা অস্থায়ী মাস্টার রোল পোস্টে চাকুরী করা রন শেখের হাত দিয়েই ঘুষ বাণিজ্য হয়ে থাকে।
অনুসন্ধানে জানা যায়, রন চাকরি পাওয়ার অল্প কয়েকদিনের মধ্যেই করেছেন বিলাসবহুল বাড়ি, দামী ব্র্যান্ড রয়েল এনফিল্ড ৫ লাখ টাকার মূল্যে বাইকে করে দৈনন্দিন অফিস করেন। মাস্টার রোল পোস্টে চাকুরী করা একজন ব্যাক্তি কীভাবে অল্পদিনে এত সম্পদের মালিক হন জনমনে এখন প্রশ্ন।
উপজেলা সাব-রেজিস্ট্রোর (অতিরিক্ত) তুষার আলম জানান, রূপসাতে সাব রেজিস্টার না থাকার কারণে অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে অবগত নন তিনি।
