কালবেলা · সাধারণ
খালের পানিতে ভাসছিল ড্রাম, ভেতরে মিলল নারীর মরদেহ
২২/১০/২০২৬

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া বাজারে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে খালের পানিতে ভাসমান অবস্থায় থাকা নীল রঙের একটি প্লাস্টিকের ড্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একটি প্লাস্টিকের ড্রাম খালের পানিতে ভাসতে দেখে এলাকাবাসী। ড্রামটি ভাসতে দেখে এলাকার লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে তারা গ্রাম পুলিশের মাধ্যমে শ্রীবরদী থানা পুলিশকে জানায়। পুলিশ ড্রামটি খুললে গলায় কাপড় পেঁচানো অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পায়। এছাড়াও মরদেহের কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখনো পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা মো. আব্দুল লতিফ বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিম মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে। তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মূল প্রতিবেদনে যান ↗