শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে ইলেকট্রনিক্স জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটনের বহুল প্রতীক্ষিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। পূর্বের ধারাবাহিকতায় এবারও ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে ঘোষণা করা হয়েছে ‘ওয়ালটন হাউসফুল অফার’। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন নিশ্চিত ফ্রি পণ্য। এ ছাড়া রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত আকর্ষণীয় উপহার পাওয়ার সুযোগ। এই ক্যাম্পেইনের সুবিধাগুলো ক্রেতারা উপভোগ করতে পারবেন আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত।
সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর উদ্বোধন করা হয়।
ক্যাম্পেইনের উদ্বোধনী দিনেই (১৭ অক্টোবর) প্রথম সৌভাগ্যবান বিজয়ী হিসেবে খুলনার শাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে নিশ্চিত ফ্রি পণ্য পেয়েছেন গৃহিণী শতরূপা বিশ্বাস।
তার পাওয়া ফ্রি পণ্য উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হাব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য। একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য একসঙ্গে উপহার পেয়ে শতরূপার পরিবারে এখন উৎসবের আমেজ। সেই সঙ্গে ওয়ালটনের নিশ্চিত ফ্রি পণ্য পাওয়ার এই খবরে তার এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।
সিজন-২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামসুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম।
অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ চলাকালে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা কিংবা পরিবেশক শোরুম থেকে নির্দিষ্ট পণ্য কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের বারকোড দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতাদের উপহার পাওয়ার তথ্য জানিয়ে দেওয়া হবে। শোরুম কর্তৃপক্ষও বিষয়টি ক্রেতাকে বুঝিয়ে দেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটনের চেয়ারম্যান এস এম শামসুল আলম গ্রাহক সন্তুষ্টি, পণ্যের সর্বোচ্চ গুণগত মান ও সেবার উৎকর্ষ বজায় রাখার ওপর বিশেষভাবে জোর দেন।
তিনি আশা প্রকাশ করেন, এই ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে ওয়ালটনের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
ওয়ালটন হাই-টেকের ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে দেশজুড়ে ব্যাপক প্রচারণার আহ্বান জানান এবং অফারের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম তার বক্তব্যে বলেন, ‘গ্রাহকদের আস্থাই ওয়ালটনের ব্যবসায়িক সাফল্যের মূল চালিকাশক্তি। একজন সন্তুষ্ট গ্রাহক শুধু পণ্যই কেনেন না, বরং ব্র্যান্ডের প্রতি দীর্ঘমেয়াদি বিশ্বাস স্থাপন করেন এবং অন্যদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেন। ক্রেতাদের এই আস্থার প্রতি সম্মান জানিয়েই সিজন-২৫-এ নিশ্চিত ফ্রি পণ্য ও বিদেশ ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে। তাই উপহার প্রদান ও পণ্য নিবন্ধনের প্রতিটি ধাপে শতভাগ স্বচ্ছতা ও সঠিক গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে।’
উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করতে ‘ডিজিটাল কাস্টমার ডেটাবেজ’ তৈরি করছে ওয়ালটন। এর মাধ্যমে গ্রাহকদের বিস্তারিত তথ্য ওয়ালটনের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই সেবা পাওয়া যায়। এই কার্যক্রমে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসাহিত করতে নিয়মিত বিরতিতে ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করে আসছে ওয়ালটন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ওয়ালটন প্লাজার এমডি মো. রেহান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান সাকিব এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম। তারা ক্যাম্পেইনের প্রচার, বিক্রয় কার্যক্রম জোরদার এবং গ্রাহক পর্যায়ে অফারের সুবিধা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।
ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান অনুষ্ঠানে সঞ্চালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহজালাল হোসেন লিমন, চিফ মার্কেটিং অফিসার সোহিব আহমেদসহ ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে দেশব্যাপী ওয়ালটন প্লাজা ও ডিলার নেটওয়ার্কের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
বিজ্ঞপ্তি/রিফাত/
