প্রথম দুটো গোলে দেসিরে দুসের দাপট দেখা গেলছবি: Instagram/psg
Published on
:
2 min read
লিভারপুলের মতো তাদের ঘরের মাঠে হারানোর আত্মবিশ্বাস UFA Champions League-এ কাজে লাগাতে পারল না ম্যানচেস্টার সিটি। এতিহাদ স্টেডিয়ামে নেমে সমর্থকদের সামনে প্যারিস সেন্ট জার্মেইনয়ের (PSG) কাছে হেরে গেল সিটি। UCL-এর দ্বিতীয় রাউন্ডের হাই-ভোল্টেজ মহারণে এতিহাদ থেকে ৪-২ গোলের দাপুটে জয় ছিনিয়ে নিল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন PSG।
বুধবার রাতে ম্যাচের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় PSG। সিটির ছন্নছাড়া ডিফেন্সের সুযোগ নিয়ে ম্যাচের ১৩তম মিনিটেই দলকে ১-০ তে এগিয়ে দেন দেসিরে দুয়ে। এই গোলের রেশ কাটতে না কাটতেই ১৫তম মিনিটে দুয়ের মাপা ক্রস থেকে হেডে বল জালে জড়ান ওউসমান দেম্বেলে (২-০)। শুরুর ১৫ মিনিটেই দুই গোল হজম করে দিশেহারা হয়ে পড়ে সিটি। এরপর ৩২তম মিনিটে বক্সের বাইরে থেকে ভিতিনহার শট জালে জড়ালে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে ম্যাচ কার্যত নিজেদের পকেটে পুরে নেয় ফরাসি চ্যাম্পিয়নরা।
কামব্যাক করতে বিরতির পরই একলপ্তে তিনটি পরিবর্তন এনে রণকৌশল বদলান সিটি বস এনজো মারেস্কা। আর সেখানে ত্রাতা হয়ে ওঠেন আর্লিং হাল্যান্ড। ৫৩তম মিনিটে ইলিমান এনদিয়ের ক্রসে মাথা ছুঁইয়ে ৩-১ করেন এই নরওয়েজিয়ান গোলমেশিন। এই গোলের পর সমতায় ফিরতে আক্রমণ শানাতে শুরু করে সিটি।
কিন্তু ৬২তম মিনিটে সিটির কামব্যাকের স্বপ্নে জল ঢেলে দেন মাগনেস আকলিউশে। তাঁর নেওয়া জোরালো শট প্রথমে রুখে দিয়েছিলেন সিটি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা; কিন্তু বল তাঁর হাত ফসকে বল গোললাইন অতিক্রম করে জালে জড়িয়ে যায় (৪-১)।
হাল্যান্ডের একক লড়াই
পিছিয়ে পড়েও লড়াই ছাড়েননি হাল্যান্ড। ৭৫তম মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৪-২ করেন তিনি। এই জোড়া গোলের সুবাদে ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রাক্তন তারকা সার্জিও আগুয়েরোর ৩৬ গোলের মাইলফলক টপকে ক্লাবের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ ইউরোপীয় গোলদাতা হয়ে গেলেন হাল্যান্ড। ম্যাচের শেষলগ্নে হ্যাটট্রিক করার সুযোগ পেলেও তা পারেননি তিনি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সিটির বিরুদ্ধে পেনাল্টি পায় PSG; তবে ফেরান তোরেসের স্পটকিক দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন দোন্নারুম্মা। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের শীর্ষে রইল PSG। অন্যদিকে এক জয় ও এক হারে ১৭ নম্বরে নেমে গেল সিটি।
