বক্তব্যে শাহাব উদ্দীন এলাকার সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। তিনি নির্বাচিত হলে জনসাধারণের অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে বক্তব্য দিতে গিয়ে মজলুর রহমান বলেন, পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিতে শাহাব উদ্দীনের মতো সৎ ও যোগ্য ব্যক্তির নেতৃত্ব প্রয়োজন। তাঁর মতে, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে যোগ্য নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলহাজ অধ্যাপক মো. আব্দুল খালেকের সভাপতিত্বে এবং সাংবাদিক রিপন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন মো. তরিকুল ইসলাম, আবু তোফায়েল কালু আর্মি, মো. আনসারুল্লাহ, মো. সাইরুল ইসলাম, ওবাইদুর রহমান ও মো. আমিনুল ইসলাম (চুটু সরদার)। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।সভায় বক্তারা আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. শাহাব উদ্দীনকে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন।
The post শিবগঞ্জে চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক appeared first on ভোরের চেতনা.
