জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় এসএসসি ৮০/৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে লোহাগড়া রামনারায়ন পাবলিক লাইব্রেরীর হল রুমে এসএসসি ৮০/৮১ ব্যাচের বন্ধুদের আয়োজনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এ্যাডভোকেট ডক্টর এস এম সরোয়ার রহমান।
লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সহযোগী অধ্যাপক মোঃ খায়রুজ্জামানের সঞ্চালনায় মিলনমেলায় স্মৃতিচারণ করে বক্তব্য দেন, ডাক্তার পরিতোষ কুমার পালিত,ইঞ্জিনিয়ার আলিনুর রহমান,কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার গোলাম কিবরিয়া, অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, হাইকোর্টের এ্যাফিলেট ডিভিশনের সিনিয়র আইনজীবি কামরুজ্জামান কচি, সহকারী অধ্যাপক খান আমিরুল ইসলাম, ডাক্তার আহসানুর রহমান,অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মান্নান আলী,খসরুজ্জামান অনু,প্রধান শিক্ষক কেএম রেজাউল ইসলামসহ অনেকে।
পদ মর্যাদা ভুলে সবাই মিলে সেই ছাত্র জীবনের আড্ডা ও স্মৃতিতে ফিরে যায় বন্ধুরা। সবাই কর্ম জীবন, দাম্পত্য ও পারিবারিক জীবনের কথাও তুলে ধরেন। মেতে উঠেন আলিঙ্গনে ও ছবি তোলায়। পরে দুপুরের খাবার শেষে বন্ধুদের মধ্যে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিকেলে মধুমতি নদীতে নৌকা ভ্রমন করে আনন্দ আড্ডায় দিন পার করেন।
