বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) গণিত ও পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ঢাকার মিরপুর-২ এ বিইউবিটি ক্যাম্পাসে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বিইউবিটি ম্যাথ জাম্বুরি-২০২৬। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল হাকিম খান। বিশেষ অতিথি ছিলেন বিইউবিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল মোফিজ।
