Published on
:
2 min read
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল মালবাহী গাড়ি। উল্টে যাওয়ার পরেই আগুন লেগে যায় গাড়িতে। বুধবার রাতে খাতড়া-সিমলাপাল রাজ্য সড়কের ধারগ্রাম শ্মশানের কাছে দুর্ঘটনা ঘটে। সেখানের যাত্রী প্রতীক্ষালয়ের পাশে গাড়িটি উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দমকলের দুটি ইঞ্জিন। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। ওই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ গাড়ির চালক ও খালাসি। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
একনজরে
বাঁকুড়ার খাতড়া-সিমলাপাল রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় একটি মালবাহী গাড়ি।
বুধবার রাতে ধারগ্রাম শ্মশানের কাছে যাত্রী প্রতীক্ষালয়ের পাশে দুর্ঘটনাটি ঘটে।
গাড়িটি উল্টে যাওয়ার পরেই তাতে আগুন ধরে যায়। বুধবার রাত ১২টা নাগাদ আগুনের তীব্রতা বাড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খাতড়া থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন।
প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
দুর্ঘটনার পর থেকেই গাড়ির চালক ও খালাসির খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১২টা নাগাদ উল্টে যাওয়া গাড়িটিতে আচমকা দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় খাতড়া থানার পুলিশ। খবর দেওয়া দমকলে। প্রথমে খাতড়া দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন পাঠানো হয়। আগুনের তীব্রতা বেশি থাকায় পরে আরও একটি ইঞ্জিন নিয়ে যাওয়া হয়। প্রায় দু’ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে গাড়িটি পুড়ে পুরোপুরি ছাই হয়ে যায়।
দমকলের প্রাথমিক অনুমান, গাড়িটিতে তেল জাতীয় কোনও দাহ্য পদার্থ বোঝাই থাকতে পারে। সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে রাস্তার পাশের একটি গাছ পুড়ে গিয়েছে। ক্ষতি হয়েছে রাস্তার উপরে থাকা বিদ্যুতের তারেও।
ঘটনার পর থেকেই গাড়ির চালক বা খালাসি কাউকেই ঘটনাস্থলে দেখা যায়নি। তাঁদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। গাড়ির মালিক কে এবং তাতে কী নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনাটি কী ভাবে ঘটল।
FAQ
১. প্রশ্ন: কোথায় মালবাহী গাড়ি উল্টে আগুন লাগার ঘটনা ঘটেছে?
উত্তর: বাঁকুড়ার খাতড়া-সিমলাপাল রাজ্য সড়কের ধারগ্রাম শ্মশানের কাছে যাত্রী প্রতীক্ষালয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে।
২. প্রশ্ন: দুর্ঘটনাটি কখন ঘটেছিল?
উত্তর: বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে। রাত ১২টা নাগাদ উল্টে যাওয়া গাড়িটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
৩. প্রশ্ন: আগুন কী ভাবে নিয়ন্ত্রণে আনা হয়?
উত্তর: খবর পেয়ে প্রথমে খাতড়া দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুনের তীব্রতা বেশি থাকায় পরে আরও একটি ইঞ্জিন পাঠানো হয়। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
৪. প্রশ্ন: আগুনে গাড়িটির কতটা ক্ষতি হয়েছে?
উত্তর: আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। পাশাপাশি, রাস্তার পাশের একটি গাছ পুড়ে যায় এবং বিদ্যুতের তারেরও ক্ষতি হয়।