তালতলীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সোনাকাটা ও শারিকখালী ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, ছোট আমখোলা এলাকার জোড়া কালভার্ট এলাকা থেকে ১২ পিস ইয়াবাসহ রুবেল আকনকে (৩০) আটক করা হয়। সে ওই এলাকার জলিল আকনের ছেলে। অপরদিকে, নলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি হিমু তালুকদার (৫০) ও তার ছেলে সোহানকে (২৬) হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। ওসি সাইদুল ইসলাম বলেন, এদের আইনের আওতায় আনা হবে।