যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ৩ শিশুসহ নিহত ৪
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ এএম
ছবি: সংগৃহীত
-->যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু এবং এক শিক্ষক রয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বেন্ড শহরের ‘সিলভার রেল এলিমেন্টারি স্কুল’-এ এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত শিশুদের বয়স ৫, ৮ এবং ১১ বছর। এই ঘটনায় আরও এক শিশু ও এক শিক্ষক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন
বেন্ড পুলিশ বিভাগের প্রধান মাইক ক্র্যান্টজ জানান, হামলাকারী ১৬ বছর বয়সী এক কিশোর। সে দরজায় গুলি চালিয়ে জোরপূর্বক স্কুলে প্রবেশ করে হামলা চালায়। তবে ঘটনার পরপরই স্থানীয় এক নাগরিক বীরত্বের সঙ্গে ওই বন্দুকধারীকে প্রতিরোধ করেন এবং তাকে গুলি করে হত্যা করেন।
ঘটনার পরপরই পুরো স্কুল খালি করে শিক্ষার্থীদের নিরাপদে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এফবিআই এবং স্থানীয় পুলিশ এই হামলার মূল কারণ খতিয়ে দেখতে যৌথ তদন্ত চালাচ্ছে। সূত্র: এবিসি নিউজ
আজহার/
আরও পড়ুন
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত বেড়ে ৩৫
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম
আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২২ পিএম
ছবি: সংগৃহীত
-->পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে এক শিক্ষিকা ও ৩৪ শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুদের অধিকাংশেরই বয়স ১৩ বছরের নিচে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পেশোয়ারের দির কলোনি এলাকায় অবস্থিত একটি এডুকেশন ট্রাস্ট পরিচালিত স্কুলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির উপরের তলার ছাদটি ধসে নিচে প্রথম তলার ছাদের ওপর পড়ে। পরবর্তীতে সেই ছাদ ভেঙে নিচে ক্লাসে থাকা শিক্ষার্থীদের ওপর আছড়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের হাসপাতালে ৩৩টি মরদেহ আনা হয়েছে।
এছাড়া নাসিরুল্লাহ খান বাবর মেমোরিয়াল হাসপাতালে আরও দুটি মরদেহ নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনায় অন্তত ২০টি শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পরপরই পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিডিও) ড. মিয়াঁ সাঈদ জানান, ওই বেসরকারি স্কুলের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
পেশোয়ারের ডেপুটি কমিশনার নিশ্চিত করেছেন যে, ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া সবাইকে উদ্ধার করা সম্পন্ন হয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সেখান থেকে শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক এবং পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
প্রধানমন্ত্রী আহতদের দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
এদিকে প্রদেশের শিক্ষা সচিব এনায়েতুল্লাহ ওয়াসিম প্রাইভেট স্কুল রেগুলেটরি অথরিটিকে দ্রুত তদন্ত করে আগামীকালের মধ্যে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সূত্র: জিও টিভি
আজহার/
আরও পড়ুন
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত ৩০, আহত অনেক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০২:১১ পিএম
আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পিএম
ছবি: সংগৃহীত
-->পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে পড়ে অন্তত ৩৪ শিশু ও এক শিক্ষিকাসহ মোট ৩৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুদের অধিকাংশেরই বয়স ১৩ বছরের নিচে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পেশোয়ারের দির কলোনি এলাকায় অবস্থিত একটি এডুকেশন ট্রাস্ট পরিচালিত স্কুলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির উপরের তলার ছাদটি ধসে নিচে প্রথম তলার ছাদের ওপর পড়ে। পরবর্তীতে সেই ছাদ ভেঙে নিচে ক্লাসে থাকা শিক্ষার্থীদের ওপর আছড়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের হাসপাতালে ২৮টি শিশু এবং এক শিক্ষিকার মরদেহ আনা হয়েছে। এর মধ্যে ৬ জন ছাত্রী রয়েছে। এছাড়া নাসিরুল্লাহ খান বাবর মেমোরিয়াল হাসপাতালে আরও দুটি মরদেহ নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনায় অন্তত ২০ জন শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পরপরই পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিডিও) ড. মিয়াঁ সাঈদ জানান, ওই বেসরকারি স্কুলের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
পেশোয়ারের ডেপুটি কমিশনার নিশ্চিত করেছেন যে, ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া সবাইকে উদ্ধার করা সম্পন্ন হয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সেখান থেকে শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক এবং পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
প্রধানমন্ত্রী আহতদের দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
এদিকে প্রদেশের শিক্ষা সচিব এনায়েতুল্লাহ ওয়াসিম প্রাইভেট স্কুল রেগুলেটরি অথরিটিকে দ্রুত তদন্ত করে আগামীকালের মধ্যে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সূত্র: জিও টিভি
আজহার/
আরও পড়ুন
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থী ও ১ শিক্ষকের মৃত্যু
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পিএম
আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
-->পাকিস্তানের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ জন শিক্ষার্থী এবং এক শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বলে নিশ্চিত করেছেন স্থানীয় এক হাসপাতাল মুখপাত্র।
নিহত সকল শিক্ষার্থীর বয়সই ১৩ বছরের নিচে।
আরও পড়ুন
লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। এই ঘটনায় আরও এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে হঠাৎ করে স্কুলের ছাদটি ধসে পড়ার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। সূত্র: রয়টার্স
তামান্না রুপা/
আরও পড়ুন
ইরানে শক্তিশালী এমওএবি বোমা ফেলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৫ এএম
আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩১ এএম
ছবি: সংগৃহীত
-->প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের পারমাণবিক কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বোমা জিবিইউ-৪৩/বি বা মাদার অব অল বোম্বস (এমওএবি) প্রয়োগের নতুন সামরিক পরিকল্পনা তৈরি করেছে মার্কিন সামরিক বাহিনী।
বিষয়টির সঙ্গে পরিচিত যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ মার্কিন জনগণের কাছে চরম অপ্রিয় হয়ে উঠেছে। আগামী মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের অসন্তোষের আশঙ্কায় ট্রাম্পের উপর যুদ্ধ থামানোর রাজনৈতিক চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে ইউএস সেন্টকম এলাকা থেকে সেনা প্রত্যাহারের আগে ইরানের উপর বড় ধরনের হামলা চালিয়ে বিজয় ঘোষণা করে দ্রুত সরে আসার কৌশল পুনর্বিবেচনা করা হচ্ছে।
আরও পড়ুন
সামরিক পরিকল্পনা অনুযায়ী, পিকঅ্যাক্স মাউন্টেনসহ ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিককেন্দ্রগুলোতে বিমান হামলার ক্ষেত্রে বিশেষভাবে এই এমওএবি বোমা ব্যবহারের কথা উল্লেখ রয়েছে। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা, সেখানে পারমাণবিক কর্মসূচির উপাদান মজুত রেখেছে তেহরান।
তবে এই শক্তিশালী বোমা ব্যবহারে ট্রাম্পের ঘোষিত কৌশলগত লক্ষ্য অর্জিত হবে কিংবা যুদ্ধের অবসান ঘটবে কি না, তা নিয়ে খোদ মার্কিন সামরিক পরিকল্পনাকারীদের মধ্যেই সংশয় রয়ে গেছে। সূ্ত্র: সিএনএন
অলি/