গত দশ বছরে ভারতে আবহাওয়াগত বিপর্যয়ের সংখ্যা কেমন ভাবে বেড়েছে, তার জন্য পরিসংখ্যান ঘাঁটারও প্রয়োজন পড়ে না। বন্যা, খরা, পাহাড়ে হড়পা বান, প্রবল তাপপ্রবাহ, গড় তাপমাত্রা বৃদ্ধি, অসময়ে বৃষ্টির ফলে ফসলের ক্ষতি— গত দশ বছরে এই ঘটনাগুলি উদ্বেগজনক ধারাবাহিকতায় ঘটে গিয়েছে। চরম জলবায়ুজনিত কারণে মৃত্যু, অসুস্থতা, সম্পত্তি হানির ঘটনা বেড়েছে; কমেছে উৎপাদনশীলতা; দেশের বিভিন্ন শহরাঞ্চলে তৈরি হয়েছে ‘হিট ট্র্যাপ’; এবং, কলকাতা বা মুম্বইয়ের মতো উপকূল-নিকটবর্তী শহর ভবিষ্যতে সম্পূর্ণ জলমগ্ন হবে, সেই সম্ভাবনা প্রবল বাস্তব হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে দেশের নীতিনির্ধারকদের কাছে জলবায়ু পরিবর্তনই সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হওয়ার কথা ছিল। গণতন্ত্রের শীর্ষ পরিষদ সংসদের উভয় কক্ষে পরিবেশের প্রশ্নকে বারে বারে তর্কের কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব ছিল বিরোধীদের— এবং, সরকার পক্ষের কর্তব্য ছিল, পরিবেশ রক্ষার্থে, বা জলবায়ু পরিবর্তনের বিপদ ঠেকাতে বা মানুষকে সেই বিপদ থেকে রক্ষা করতে সরকার কী কী পদক্ষেপ করছে, সে কথা স্পষ্ট ভাবে বলা। অথচ দেখা যাচ্ছে, ২০১৫ থেকে ২০২৫, এই সময়কালে সংসদে মোট যত প্রশ্ন আলোচিত হয়েছে, তার মাত্র ৩.৩% জলবায়ু-সংক্রান্ত। সম্প্রতি একটি অসরকারি সংস্থা গত দশ বছরের সংসদের প্রশ্নোত্তর পর্বের নথি সমীক্ষা করে এই পরিসংখ্যানটিই পেশ করেছে। অর্থাৎ, দেশের নীতিনির্ধারণের সর্বোচ্চ পরিসরে প্রতি ত্রিশটি প্রশ্নের মধ্যে একটি সেই বিষয় নিয়ে, যা এখনই দেশের সিংহভাগ মানুষের জীবনযাত্রার উপরে নেতিবাচক প্রভাব ফেলছে— এবং, ক্ষতিগ্রস্ত নাগরিকদের বেশির ভাগই দরিদ্র। এটি জনপ্রতিনিধিত্বের উজ্জ্বল উদাহরণ নয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
Best Value
এক বছরে
5,148
1,999
এক মাসে
429
169
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
Subscribed already? Log in
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
পুরনো দিনের খবর মিলবে আর্কাইভে
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
