কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির প্রধান ফটকের কাছ থেকে একটি ব্যাগে রাখা বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে সেখানে ফকির লালনের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের উৎসব চলছে।
পুলিশ জানিয়েছে, রোববার দিবাগত রাত ১২টার দিকে এক চায়ের দোকানদার একটি সাদা রঙের ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগ খুলে তিনি লাল টেপ দিয়ে জড়ানো বোমা সদৃশ বস্তু দেখতে পান। পাশে ছিল দুই লিটার পেট্রল এবং সার্কিট জাতীয় দুটি বস্তু।
ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কুমারখালী থানা পুলিশ ও মেলার আয়োজক কমিটিকে বিষয়টি জানান। তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত হন।
পরে ঘটনাস্থলে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে জায়গাটি ঘিরে রাখেন এবং মাজারের মূল ফটক বন্ধ করে দেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
+মাল উদ্দিন জানান, এ ঘটনার পর আখড়াবাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কে বা কারা বোমাটি রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, রাত আড়াইটার দিকে বোমা ডিসপোজাল টিমের সদস্যরা, ডিএমপির এসআরইউ ইউনিটের সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করেছেন।
বিআলো/শিলি