বেনাপোলে মুরগিবাহী ভ্যানে মিলল বিদেশি ম্যাগাজিন ও গুলি, আটক ১
বেনাপোল প্রতিনিধি, আলমগীর হোসেন প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬, ১:০১ অপরাহ্ণ

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মিয়ারাজ গাইন (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। গত রাত ১২টা ২০ মিনিটের দিকে বেনাপোলের তনিমা ফিলিং স্টেশনের সামনে এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরার কালীগঞ্জ থেকে মুরগিবাহী ভ্যান নিয়ে যশোরে আসেন। সেখানে মুরগি সরবরাহ শেষে খালি ভ্যান নিয়ে বেনাপোলে ফিরে যান। পরে মেশিন নেওয়ার উদ্দেশ্যে ভ্যান নিয়ে যাওয়ার সময় তনিমা ফিলিং স্টেশনের সামনে পুলিশের টহল দলের নজরে পড়েন তিনি।
এ সময় সন্দেহের ভিত্তিতে ভ্যানটিতে তল্লাশি চালানো হলে একটি বিদেশি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ভ্যানচালক মিয়ারাজ গাইনকে আটক করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) সুজন ও এসআই মাহবুবুর রহমান। আটক মিয়ারাজ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শংকরপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সিরাজুল গাইন এবং মায়ের নাম জাহানারা খাতুন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন জানান, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া ম্যাগাজিন ও গুলির উৎস এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ আরও জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আইন-আদালত বিভাগের আরো খবর
আরও খবর
-
বেনাপোলে মুরগিবাহী ভ্যানে মিলল বিদেশি ম্যাগাজিন ও গুলি, আটক ১
-
ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার, ছাগল ও শিক্ষা উপকরণ বিতরণ
-
মানিকগঞ্জে শ্রমিক লীগের পদ ছাড়ার ঘোষণা নান্নু মিয়ার, শ্রমিক দলে ফিরতে চান
-
ঋণ ও পেনশন ব্যয়ের চাপে ফ্রান্সের কল্যাণরাষ্ট্র, বাড়ছে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
-
মিশিগানের সিনেট নির্বাচনে এল-সায়েদের পাশে এওসি, দিলেন ১০ লাখ ডলার
-
দিনাজপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পেলেন সনাতন ধর্মাবলম্বীরা
-
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র প্রিতম, দুশ্চিন্তায় পরিবার
-
নাসিরনগরে চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, টাইব্রেকারে চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া
-
শিবগঞ্জে চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক
-
ধুনটে নিমগাছি ও চিকাশি ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
-
সাতকানিয়ায় চার ক্যান্সার রোগীর পাশে জামায়াত, চিকিৎসায় দিল ১ লাখ টাকা
-
হিলারি ক্লিনটনের হাত থেকে সম্মাননা পেলেন ড. ইউনূস, আসছে ‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’
-
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
-
তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
-
বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা
-
নন্দীগ্রামে প্রতিবন্ধী শ্যালিকাকে ধ’র্ষ’ণ, দুলাভাই গ্রেফতার
-
এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে নাজিরপুরে প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে শোকজ
-
নন্দীগ্রামে ৫০ ইয়াবাসহ মাদক কারবারি আটক
-
ট্যাক্সিচালকের ফেরত দেওয়া ১ লাখ ৪৯ হাজার টাকা প্রশংসায় ভাসছে লালমনিরহাট
-
দিনাজপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৪ কোটি টাকার একাডেমিক ভবন সম্প্রসারণের অনুমোদন
-
বরিশালে আনসার বাহিনীর গাড়িচাপায় শিশু নি’হত
-
নন্দীগ্রামে আদালত অবমাননার অভিযোগে ডিসি-এসিল্যান্ডসহ ৩ কর্মকর্তাকে শোকজ
