সংবাদ বিজ্ঞপ্তি · ২২ অক্টোবর, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ন
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ইসলামী সংগীত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সিলেটের ডাক্তার অচিনপুরী স্টুডিওতে অনুষ্ঠিত এ পর্বে অংশ নেওয়া ৩২ জন প্রতিযোগীর মধ্যে ১৭ জন চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছেন।
ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী সৌরব সুহেল, আলী আকবর ও হাসনাত কবির।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় মাদ্রাসা ও স্কুল পর্যায়ের সর্বোচ্চ ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। প্রাথমিকভাবে ৩২ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। তাদের মধ্য থেকে বাছাই করে ১৭ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হয়।
আগামী ২৮ অক্টোবর সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
বাছাই পর্ব শেষে বক্তব্য দেন সিলেট সোসাইটির সভাপতি মোহাম্মদ শাহাজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম সিকদার।
গুগলে আমাদের খবর পেতে
