in চাঁদপুর
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। এর আগে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তালহা জুবায়েরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, খেলাধুলা সুস্থ দেহ, সুন্দর মন ও শৃঙ্খলাবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকবান্ধব। আপনাদের সব কাজে আমরা পাশে থাকব। এমন একটি সুন্দর আয়োজনের জন্য চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এই ক্রীড়া উৎসবের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক-এটাই প্রত্যাশা করি।
এ সময় তিনি সংগঠনের কার্যালয় সম্প্রসারণসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যকরী সদস্য সোহেল রুশদী, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ চৌধুরী এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রহিম বাদশা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন কর্মকার (নিউজ-২৪), কোষাধ্যক্ষ নেয়ামত হোসেন (একুশে টিভি), প্রচার ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম আতিক (ডিবিসি নিউজ), আল ইমরান শোভন (চ্যানেল ২৪), রিয়াদ ফেরদৌস (জিটিভি), ইব্রাহিম রনি (যমুনা টিভি) ও সদস্য জিএম শাহীন।
এ ছাড়া উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম বাবু (মোহনা টিভি), শরীফুল ইসলাম (এনটিভি), এইচএম নিজাম (আনন্দ টিভি), সুজন আহমেদ (গ্লোবাল টিভি), মনিরুজ্জামান বাবলু (ইন্ডিপেন্ডেন্ট টিভি), আতিকুর রহমান রুবেল (বাংলা টিভি), বিল্লাল ঢালী (এটিএন নিউজ), শরীফ আহমেদ (দেশ টিভি), আল আমিন ভূঁইয়া (৭১ টিভি), জাহিদুল ইসলাম (চ্যানেল-১), মোঃ মাসুদ বেপারী (মাসুম) (চ্যানেল-এস), রিয়াজ শাওন (চ্যানেল-৯) ও আজীবন সদস্য হাবিবুর রহমানসহ চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার/
১৭ অক্টোবর ২০২৬
