সংবাদ বিজ্ঞপ্তি · ১৫ অক্টোবর, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সদর উপজেলার ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী চা-শ্রমিকদের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর (১৫ অক্টোবর) বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাশেম বলেন, জাতীয় নির্বাচনের আগে খন্দকার আব্দুল মুক্তাদির চা বাগানগুলোতে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। মন্ত্রী হওয়ার পর তিনি চা-শ্রমিকদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করাসহ ভাতা দ্বিগুণ করেছেন। পর্যায়ক্রমে ভাতা আরও বাড়ানো হবে। এ ছাড়া চা বাগানের প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ, নতুন ভবন নির্মাণ, কমিউনিটি ক্লিনিক, রাস্তা, মন্দির ও কালভার্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সফিকুর রহমান সফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব অদিতি আচার্য্য এবং ইউপি সদস্য নুরুল আমিন খুকু, মো. ফয়জুল হক, মো. নাসির উদ্দিন, সৈয়দ কাউছার আহমদ, মো. হাবিজ মিয়া, দিলীপ রঞ্জন কুর্মী, হৃদেশ মুদি, রাম বাহাদুর, ছায়ারুন নেছা, তৈয়বুন বেগম ও দিপালী গোয়ালা।
বক্তব্য শেষে অতিথিরা সনাতন ধর্মাবলম্বী চা-শ্রমিকদের হাতে শুকনা খাবার তুলে দেন।
গুগলে আমাদের খবর পেতে
