মঙ্গলবার ভোরে উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
Published : 20 Oct 2026, 09:13 AM
Updated : 20 Oct 2026, 09:23 AM
নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৬ জন।
মঙ্গলবার ভোর সোয়া ৪টায় উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুল আলম।
তিনি বলেন, ভোরে বরিশাল থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বিস্তারিত আসছে...
