ভোলার দৌলতখানে মেঘনা নদী থেকে প্রায় ৫০ বছর বয়সি এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার প্রশাসন কমপ্লেক্সের ঠিক পূর্ব দিকে ভবানীপুর মেঘনা তীর সংরক্ষণ ব্লকের কাছে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে থানার পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম জানান, উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করতে দেশের সব থানায় বেতারবার্তা (ওয়্যারলেস ম্যাসেজ) পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
