প্রতিবেদন লোড হচ্ছে…পাঠকের ছবি (২৪ অক্টোবর ২০২৬) | Ayar News
প্রথম আলো · সাধারণ
পাঠকের ছবি (২৪ অক্টোবর ২০২৬)
২৪/১০/২০২৬
পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
শান্ত নদের তীরে ভেড়ানো ডিঙিনৌকা। বিস্তৃত বালিয়াড়ি আর কুয়াশাচ্ছন্ন আমেজে নদীপাড়ের এক স্থির ও প্রশান্ত রূপকথা। রাইপুর, সুজানগর, পাবনা। সম্প্রতি তোলাশতবর্ষী এই মঠের কোথাও কোনো নামফলক খুঁজে পাওয়া যায়নি। কেবল মনে প্রশ্ন জাগে, পুরোনো মঠের অবশিষ্ট অংশ ধরে রাখার জন্যই কি বট-পাকুড় তাকে আঁকড়ে ধরে আছে? নাকি পুরোনো মঠ বট-পাকুড় গাছটিকে তার ওপর ভর করে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছে? ৯ অক্টোবর ফরিদপুরের ভাঙ্গার কালামৃধা ইউনিয়নের দেওড়া কামার বাড়িসংলগ্ন রাস্তার পাশেএই গাঁয়ের এক মেঠো পথ গেছে ওই দূরে/মাঠের পরে মাঠ চলে যায় কোন অচিন পুরে...। হেলুচিয়া, নেত্রকোনাপড়ন্ত বিকেলের পায়রা নদী। পায়রা নদী, আমতলী, বরগুনামন্দিরে ভক্ত-পুণ্যার্থীদের সান্নিধ্যে হরিণের অবাধ বিচরণ, ধর্মীয় আবহে প্রকৃতির অনন্য মেলবন্ধন। রমণ রেতি মন্দির, গোকুল, বৃন্দাবন, উত্তর প্রদেশ, ভারত, ২৪ অক্টোবর ২০২৬গ্রামীণ রান্নাঘর। দেবীদ্বার, কুমিল্লানদীভাঙন মানুষের জীবন, জীবিকা ও পরিবেশের জন্য একটি বড় হুমকি। বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এ জন্য সরকারি উদ্যোগ, বৈজ্ঞানিক পরিকল্পনা এবং জনসচেতনতার মাধ্যমে নদীভাঙনের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। চুড়ারগাতী রাজার হাটসংলগ্ন মধুমতী নদী, মহম্মদপুর, মাগুরা, ২১ অক্টোবর ২০২৬