সিলেট ভয়েস ডেস্ক · ২১ অক্টোবর, ২০২৬ ৯:২০ পূর্বাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শতাধিক অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দুর্গামণ্ডপে দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও বিএনপি নেতা যোশেফ দাশগুপ্ত (যশো)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু।
দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ (গোপাল) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরিষদের সাধারণ সম্পাদক লিটন বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে এলাকার শতাধিক অসহায় ও দুস্থ নারী-পুরুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
