ক্যানসার। এই মারণরোগে আক্রান্ত হওয়া মানেই সেই ব্যক্তি ও তার পরিবারের কাছে তা এক ভয়ংকর বিপদ হিসেবে উপস্থিত হয়। কেবলই প্রিয় মানুষটির স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ নয়, এরই সঙ্গে থাকে বিপুল খরচ সামলানোর চ্যালেঞ্জও। এবার সেই বিষয়ে স্বস্তির খবর শোনাচ্ছে কেন্দ্র। সোমবারই সুপ্রিম কোর্টকে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, মোদি সরকার ক্যানসারের ওষুধের উপরে এমআরপি তথা সর্বোচ্চ খুচরো মূল্য ৩০ শতাংশ পর্যন্ত ট্রেড মার্জিন সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। অনুমান করা হচ্ছে, এই পদক্ষেপের ফলে ক্যানসারের ওষুধের এমআরপি ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে। এর ফলে রোগীদের বার্ষিক প্রায় ২৫০০ কোটি টাকার সাশ্রয় হবে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
