কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দীদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং তাঁদের সঙ্গে মানবিক আচরণ করার ওপর গুরুত্বারোপ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা কারাগার সরেজমিনে পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তাব্যবস্থা, বন্দীদের আবাসন, খাদ্য সরবরাহ, চিকিৎসাসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বন্দীদের মৌলিক চাহিদা পূরণ এবং তাঁদের জন্য নির্ধারিত সুযোগ-সুবিধা যথাযথভাবে নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন তিনি।
এ সময় কারাগারে সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বন্দীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন জেলা প্রশাসক।
এ ছাড়া কারাগারের নিরাপত্তাব্যবস্থা ও দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, বন্দীদের অধিকার সংরক্ষণ এবং তাঁদের জন্য প্রয়োজনীয় সেবার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শনের মাধ্যমে জেলা কারাগারের সার্বিক কার্যক্রম ও বন্দীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার বিভিন্ন দিক পর্যালোচনা করেন জেলা প্রশাসক। বন্দীদের কল্যাণ এবং সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
এই বাংলা/এমএস
