শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম নগরের ৯ নম্বর ওয়ার্ডের ছয়টি মন্দিরে অনুদান দিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জহিরুল হক টুটুল। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় তিনি এসব অনুদান প্রদান করেন।
এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন খুলশী থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন, আকবরশাহ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ, পাহাড়তলী থানা যুবদলের সদস্য কাউসার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা জাকারিয়া হক ও জাহিদুল হক জাহিদ, অমর কান্তি শীল, সুজিত দাশ, মিলন দাশ ও অনন্ত কুমার শর্মা।
এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
The post মেয়র শাহাদাতের নির্দেশনায় ৯ নম্বর ওয়ার্ডের ছয় মন্দিরে অনুদান দিলেন টুটুল appeared first on বাংলাধারা.
