ঢাকা,১৮ অক্টোবর-শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রোববার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামীকাল দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।
এস এম/ ১৮ অক্টোবর ২০২৬
