কালবেলা · general
তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
২২/১০/২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন- সৈয়দপুর ইউনিয়নের আলাকুলিপুর এলাকার বাসিন্দা সঞ্জয় কুমার ঘোষ (৩৮) ও জাফরনগর গ্রামের বাসিন্দা আলাউদ্দীন (৪০)।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজার ও জাফরনগর স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীকে (১৯) বাজার থেকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে যায় দুজন। সেখানে তাদের একজন মোবাইল ফোনে অপর অভিযুক্তকে ডেকে আনে।
ভুক্তভোগী ধর্ষণের প্রস্তাব রাজি না হওয়ায় একপর্যায়ে অভিযুক্তরা গামছা দিয়ে তার মুখ বেঁধে ধর্ষণ করা হয়। পরে স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ঘটনার রাতেই তরুণীর মা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে সঞ্জয় ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে। অপরজনকেও গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ।
মূল প্রতিবেদনে যান ↗