চাঁপাইনবাবগঞ্জ সদরে পৃথক অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ছাড়া ১৫০ পিস ইয়াবা ও ইজিবাইকসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গত সোমবার রাতে বারঘরিয়া ইউনিয়নের স্লুইস গেটের কাছে অভিযান চালিয়ে মো. মতিউর রহমান মতিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে তালা কাটার কাটার, হাঁসুয়া, লোহার রড ও রশি উদ্ধার করা হয়। অন্যদিকে, রোববার রাতে বারঘরিয়া ইউপি ফটকের সামনে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ও ইজিবাইকসহ মো. লিটন হোসেনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।