ত্রিদেশীয় সিরিজ
আরও দুই উইকেট নেই, দেড়শ রানের শঙ্কায় বাংলাদেশ
বাংলাদেশের আশা-ভরসা হয়েছিলেন সাইফ হাসান আর পারভেজ হোসেন ইমন। বাকিরা ফিরলেও একপ্রান্ত আগলে রেখে ব্যাট করছিলেন সাইফ। কিন্তু সেই আশাও ভাঙল এবার। উইকেটে থিতু হওয়া সাইফ যে শট খেলে আউট, তিনি নিজেই হয়ত ড্রেসিংরুমে বসে চিন্তা করবেন, এটা কি করলাম আমি। বাংলাদেশের বিপদও আরও বাড়ল।
আজ বুধবার (২১ অক্টোবর) আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান তুলেছে বাংলাদেশ। ৭৬ বলে ৫১ রানে অপরাজিত আছেন পারভেজ হোসেন ইমন আর ১ বলে শূন্য রানে শরিফুল ইসলাম।
বাংলাদেশ যখন ধংস্তুপের নিচে, তখন ব্যাটহাতে দায়িত্ব নিয়েছেন সাইফ আর ইমন। পঞ্চম উইকেটে দুজন মিলে প্রায় শতক ছোঁয়া জুটি গড়েছিলেন। এরই মধ্যে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ইমন। সাইফও হাঁটছিলেন সেদিকেই। কিন্তু এরপরই উইকেট ছেড়ে বেড়িয়ে এসে বড় শট খেলতে গিয়ে মোহাম্মদ নবীর বলে ক্যাচ দেন সাইফ।
সাইফ ফেরায় ভাঙে ১৪৭ বলে ৯৩ রানের জুটি। সাইফ ফেরেন ৮২ বলে ৪১ রান করে। স্ট্রাইকরেট সোজা ৫০। এরপর ব্যাটিংয়ে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে ধৈর্য ধরতে পারেননি তিনিও। বাউন্ডারি হাঁকাতে গিয়ে ফিরেছেন ক্যাচ দিয়ে। তার আগে করেছেন ৬ বলে ২ রান।
সাইফ-ইমনের ব্যাটে আশা দেখছে বাংলাদেশ
দ্বিতীয় আর সপ্তম–দুই ওভারে উইকেট হারিয়েছে বাংলাদেশ। তবে দুই ওভারেই একসঙ্গে দুটি করে উইকেট তুলে নিয়েছে আফগানিস্তান। ২৮ রানের মাঝে ৪ উইকেট হারিয়ে বড় বিপদেই পড়েছিল বাংলাদেশ। সেই বিপদ সামাল দিতে সাইফ হাসান আর পারভেজ হোসেন ইমনের ব্যাটে আশা দেখছে বাংলাদেশ।
বাকিরা একপ্রান্তে যাওয়া-আসার মিছিলে যোগ দিলেও একপ্রান্ত আগলে রেখেছেন ওপেনার সাইফ হাসান। ছয় নম্বরে নামা ইমনকে নিয়ে জুটি গড়ে বাংলাদেশের আশার বাতি হয়ে আছেন তারা। পঞ্চম উইকেট জুটিতে অর্ধশত রান তুলে ফেলেছেন তারা। বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি দাঁড় করাতে হলে এখনো বড় দায়িত্ব তাদের ওপর।
পুরোনো রোগই ধরেছে বাংলাদেশকে, দ্রুত উইকেট হারিয়ে পড়েছে বিপদে
পুরোনো রোগ যেন কেনোভাবেই ছাড়ছে না বাংলাদেশকে। পরিবর্তন নেই ব্যাটারদের মানষিকতায়ও। একই কাজ বারবার করে যাচ্ছেন তারা। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে ছিল বাংলাদেশ। দায়িত্ব নেওয়ার পরিবর্তে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। একই ওভারে বিদায় নিলেন অধিনায়ক তাওহিদ হৃদয়ও। পঞ্চাশের আগেই চার উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ।
দ্বিতীয় ওভারে পরপর দুই বলে দুই উইকেট হারানোর পর দায়িত্ব নিতে হতো অভিজ্ঞ নাজমুল হোসেন শান্তকে। আশাও দেখাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎই কি যেন হলো। আজমতুল্লাত ওমরজাইয়ের বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দিলেন তিনি। শেষ হলো ২৩ বলে ১৫ রানের ইনিংস।
এরপর উইকেটে এসেছিলেন অধিনায়ক তাওহিদ হৃদয়। ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে উদ্ধার করা তো দূরে থাক আরও বিপদে ফেলে ফিরলেন তিনি। একই ওভারে বিদায় নিলেন তিনিও। ২ বল খেলে ফিরতি ক্যাচ দিয়েছেন ওমরজাইকে।
পাওয়ার-প্লের মধ্যে পঞ্চাশ পার করার আগে ৪ ৪ উইকেট হারিয়ে ধংস্তুপে পড়ে গেছে বাংলাদেশ। বড় রানের দিকে এগুতে হলে সাইফ হাসান আর পারভেজ হোসেন ইমনের এই জুটির ওপরই ভরসা বাংলাদেশের।
শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
আগের ম্যাচের ব্যাটিং ব্যর্থতার পর ওপেনার তানজিদ হাসান তামিম বলেছিলেন ‘ব্র্যান্ডের’ ক্রিকেট খেলার কথা। কিন্তু মাঠে দেখা গেল সেই পুরোনো চিত্র। দুই ওভার না যেতেই দুই উইকেট নেই বাংলাদেশের। ফিরেছেন তামিম নিজেও।
ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসেছেন আফগান পেসার ইয়ামিন। তার করা দ্বিতীয় বলে বাইরে বের হয়ে যাওয়ার আগে তামিমের ব্যাচ ছুঁয়ে গিয়ে জমা হয় উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজের হাতে। ৬ বলে ১ রান করেই সাজঘরের পথ দেখেন তামিম।
এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন সৌম্য সরকার। এক বলের বেশি উইকেটে থাকতে পারলেন না তিনি। ইয়ামিনের করা অনেকটা বাইরের বল ভেতরে টেনে এনে প্রথম বলেই বোল্ড হয়ে ফিরছেন সৌম্য। এর আগে প্রথম ম্যাচেও ১৭ বল খেলে ৯ রান করেছিলেন তিনি।
একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
ফাইনালে যেতে বাঁচা-মরার ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। নুরুল হাসান সোহানের পরিবর্তে একাদশে ঢুকেছেন পারভেজ হোসেন ইমন, মোসাদ্দেক হোসেন পরিবর্তে মেহেদী হাসান মিরাজ। আর রিশাদের পরিবর্তে ওয়ানডে দলে অভিষেক হলো আলিস আল ইসলামের।
বাংলাদেশের একাদশ
তাওহীদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, আলিস আল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ফাইনালে যেতে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করবে বাংলাদেশ
প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলা কঠিন করে তুলেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি এখন রূপ নিয়েছে অলিখিত সেমিফাইনালে। এমন ম্যাচে টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়।
সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ক্রিকেট দল
১ ঘন্টা আগে
১ ঘন্টা আগে
২ ঘন্টা আগে
