পিরোজপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ আগামী ৯ জানুয়ারি, শনিবার ২০২৭ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। ঐতিহ্য, গৌরব ও শিক্ষার শতবর্ষের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে এই বিদ্যালয়টি। ঐতিহাসিক এ অর্জনকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হবে বর্ণাঢ্য শতবর্ষ উদযাপন ও মহা-পুনর্মিলনী উৎসব।
শতবর্ষকে ঘিরে ইতোমধ্যে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে। শতবর্ষের ইতিহাস ও গৌরবময় স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আয়োজক কমিটি ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। কমিটির পক্ষ থেকে এ মহা-পুনর্মিলনী উৎসবে অংশগ্রহণের জন্য সকল প্রাক্তন-বর্তমান ছাত্র-ছাত্রীদের আগামী ৩০ নভেম্বর-এর মধ্যে রেজি: সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে। আগ্রহীরা নিম্নোক্ত ঠিকানায় অথবা অনলাইনে নিবন্ধন করতে পারেন।
অনলাইন রেজি: htttps://registration.swarupkati-psa.org. এ ছাড়াও যোগাযোগ করতে পারেন, মো. নাসির উদ্দিন সহকারী শিক্ষক, স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। ০১৭১২৫৮৪৬৬৫, মো. ওয়ালী উল্লাহ, স্বরূপকাঠী পৌরসভার ফুজি ডিজিটাল স্টুডিও: ০১৮৯৩৫৭৫৯৫০, মো. গালিবুল আলম, মোহনা জেনারেল স্টোর: ০১৩১৭৩৬৭০৫৭, মো. জাকির হোসেন, এম এ টেলিকম : ০১৪০০১০০২০২, মো. রুহুল আমীন, স্বাধীন ডিজিটাল স্টুডিও : ০১৭২৪২১৪০২১, মো. আমিনুল ইসলাম তালুকদার, মীম ফটোস্ট্যাট, জগন্নাথকাঠি দক্ষিণপাড় বন্দর, ০১৭১৬৬৫৪৬০৬ ইত্যাদি ঠিকানা ও নম্বরে।
