যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের কর্মী ও আধিকারিকদের হাতে চরম হেনস্থা ও অপমানের শিকার হয়েছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী এবং তাঁর বাদ্যযন্ত্রীরা। নিউ জার্সিতে একটি দুর্গাপূজার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে রবিবার এই অনভিপ্রেত ও কুরুচিকর পরিস্থিতির মুখোমুখি হন তাঁরা। সুদূর প্রবাসে একজন নামী শিল্পীর সঙ্গে এমন আচরণে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনার ঝড়।
তে পারফর্ম করার উদ্দেশ্যে ইমন ও তাঁর টিম সময়মতো ডালাস বিমানবন্দরে পৌঁছান। হাতে বৈধ বোর্ডিং পাস থাকা সত্ত্বেও কোনো স্পষ্ট বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই বিমান সংস্থার কর্মীরা তাঁদের বিমানে উঠতে বাধা দেন। এই অহেতুক বাধার কারণ জানতে চেয়ে শিল্পীরা প্রতিবাদ করলে বিমান সংস্থার স্টাফরা অত্যন্ত অভদ্র আচরণ করেন এবং গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে তাঁদের বোর্ডিং গেট থেকে সরিয়ে দেন বলে মারাত্মক অভিযোগ এনেছেন ইমন।
শুধু তাই নয়, শিল্পী দলের সঙ্গে থাকা দামি ও পেশাদার বাদ্যযন্ত্রগুলো নিয়ে চরম অবহেলা ও তুচ্ছতাচ্ছিল্য প্রদর্শন করা হয়। বিমানযাত্রার সময় কোনো বাদ্যযন্ত্র ভেঙে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে আমেরিকান এয়ারলাইন্স তার কোনো দায় নেবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। এই অপমানজনক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত নির্ধারিত ফ্লাইটটি মিস করতে বাধ্য হন ইমন ও তাঁর দল। পরবর্তীতে একটি বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হলেও পুরো প্রক্রিয়ায় চরম অনিশ্চয়তা বজায় ছিল।
ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে সরাসরি লাইভে এসে নিজের তিক্ত অভিজ্ঞতা ও ক্ষোভের কথা বিস্তারিত তুলে ধরেন ইমন চক্রবর্তী। তাঁর এই লাইভ ভিডিও প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অনুরাগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট বিমান সংস্থার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরবর্তীতে অবশ্য সমস্ত বাধা পেরিয়ে ইমন ও তাঁর টিম নিরাপদে ফিলাডেলফিয়া পৌঁছান এবং নির্ধারিত সাংস্কৃতিক সন্ধ্যার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে মঞ্চ মাতান।
